News update
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     
  • 40-foot-long dead whale float to Kuakata sea     |     

অভিনেত্রী নাজিফা তুষির জার্সি বদলে দিল কে?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-06-04, 3:16pm

e6110aaaa137ff6b9f3db20a95a41da018c1e8a0d70b56a4-6c412515cb66c811a13dde65cfea668f1780564577.jpg




আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা এখন মাঠের বাইরে, ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। প্রিয় দলকে এগিয়ে রাখতে চলছে তর্ক, পাল্টা তর্ক। কেউ জার্সি পরে ছবি দিচ্ছেন, আবার কেউ প্রযুক্তির সাহায্যে নিজেকে সাজিয়ে নিচ্ছেন পছন্দের দলের রঙে।

সমর্থকদের এই উন্মাদনার মাঝেই আলোচনায় ঢালিউড অভিনেত্রী নাজিফা তুষি। গেলো ঈদে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত ‘রইদ’ সিনেমার পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে মজার ঘটনা। 

ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত তুষির সিনেমার পোস্টারে তালের জায়গায় বসানো হয়েছে বিশ্বকাপ ট্রফি, আর নায়িকার গায়ে পরিয়ে দেয়া হয়েছে আর্জেন্টিনার জার্সি।

পোস্টারটি শেয়ার করে হাস্যরসের সুরে তুষি জানতে চেয়েছেন- তিনি ব্রাজিলের সাপোর্টার, তাকে কেন আর্জেন্টিনার জার্সি পরানো হয়েছে? নায়িকার এমন ক্যাপশনের পরই মন্তব্যের ঘরে শুরু হয় ব্রাজিল-আর্জেন্টিনার আরেক দফা লড়াই।

নেটিজেনদের কেউ বলছেন, তুষিকে আর্জেন্টিনার জার্সিতেই বেশি মানিয়েছে। আবার কেউ পাল্টা এডিট করে ব্রাজিলের জার্সি পরিয়ে মন্তব্যের ঘরে শেয়ার করেছেন নতুন ছবি।

মাঠে খেলা শুরু হতে এখনও বাকি। তবে সামাজিক মাধ্যমে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের লড়াই যেন ইতোমধ্যেই জমে উঠেছে। বিশ্বকাপের বাঁশি বাজার আগেই যখন উত্তেজনা তুঙ্গে, তখন সামনে আরও কত চমক অপেক্ষা করছে- এখন সেটিই দেখার বিষয়।