
ইসরাইলের দখল করা সব ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ অসংখ্য মানুষ প্রাণ হারানোর পর এ হামলা শুরু হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের পাল্টা পদক্ষেপের পেছনে যে উসকানিমূলক ঘটনাগুলো কাজ করেছে, তার মধ্যে একটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর প্রাণঘাতী হামলার ঘটনাও রয়েছে। ওই হামলায় প্রায় ১৭০ জন শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যু হয়।
এদিকে রুশ একটি সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর প্রমাণিত হয়েছে।
ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরাইলি প্রতিরক্ষা অবকাঠামো ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত বা নিষ্ক্রিয় করতে ব্যর্থ হয়েছে।
প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে সফলভাবে আঘাত হেনেছে নির্ধারিত লক্ষ্যবস্তুতে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি