News update
  • Rajshaji rally wants reparation from India for river diversion     |     
  • Scientists find climate change is reducing oxygen in rivers     |     
  • Bhasani's Farakka Long March still relevant to protect Ganges flow: IFC     |     
  • Integrated Ganges Management Will Save River, Benefit People     |     
  • Net FDI in Bangladesh jumps 39.36% to $1.77 billion in 2025     |     

যুক্তরাষ্ট্রে সিরিজ বন্দুক হামলায় ৬ জন নিহত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-02-18, 1:49pm

resize-350x230x0x0-image-212480-1676673318-c83c11e601fad48a30d411839145e3cc1676706591.jpg




যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিরিজ বন্দুক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, গোলাগুলির ঘটনার পর নিহত তিন ব্যক্তিকে দুটি বাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। অন্যদের দোকান, গাড়ি ও রাস্তায় পাওয়া যায়।

এ ব্যাপারে টেট কাউন্টির শেরিফ ব্র্যাড ল্যান্স জানান, শুক্রবার বন্দুকধারীরা একটি দোকানে প্রবেশ করে একজনকে গুলি করে। এরপর কাছের একটি বাড়িতে প্রবেশ করে সেখানে একজন নারীকে গুলি করে হত্যা করে। এ সময় তার স্বামী আহত হয়েছেন।

তিনি জানান, তার সহকর্মীরা একটি গাড়ির ভেতর সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখে তাকে ধাওয়া করে আটক করেন।

সবশেষ আদমশুমারির তথ্য অনুসারে মিসিসিপি অঙ্গরাজ্যের আরকাবুতলা শহরে জনসংখ্যা ৩শ জনেরও কম। হামলার ঘটনায় মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। তথ্য সূত্র বাসস।