News update
  • Dhaka-Seoul Ties Set for Strategic Partnership Push: Envoy     |     
  • BSEC vows investor protection as top priority in IPO reform drive     |     
  • Facebook post triggers tension in Shahbagh JCD-DUCSU brawl      |     
  • Grameen Kalyan plans 300 healthcare centres in 64 districts     |     
  • Italy dismisses replacing Iran at the World Cup, as Trump official says     |     

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে শত শত নাগরিকের বিক্ষোভ প্রদর্শন চলছেই

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-11-13, 9:19am




ইরানের দক্ষিণ-পূর্ব প্রদেশ সিস্তান-বালুচিস্তানে, শুক্রবার শত শত ইরানি নাগরিক রাস্তায় নেমে আসে। ৩০ সেপ্টেম্বরের বিক্ষোভে পুলিশের আক্রমনের কারণে দিনটিকে তারা 'রক্তাক্ত শুক্রবার' নামে চিহ্নিত করছে।

ভিওএ'র ফার্সি বিভাগে পাঠানো ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রাদেশিক রাজধানী জাহেদানে মিছিল করছে। ভিডিওতে আরও দেখা যায়, খাশ শহরের বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কথা উল্লেখ করে 'খামেনির মৃত্যু' এবং 'স্বৈরশাসকের মৃত্যু'র স্লোগান দিচ্ছে।

শুক্রবার চাবাহার, রাস্ক, পিশিন এবং ইরানশাহর শহরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

সম্প্রতি, ওই অঞ্চলে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।

গত ৩০ সেপ্টেম্বর, জাহেদানে নিরাপত্তা বাহিনী কমপক্ষে ৬৬ জন বিক্ষোভকারীকে হত্যা করে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। স্থানীয় এক কিশোরীকে, এক পুলিশ অফিসার ধর্ষণ করেছে, এই অভিযোগে রাস্তায় নেমেছিলেন বিক্ষোভকারীরা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, গত সপ্তাহে খাশে আবারও বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনী হামলা চালায়। এতে কমপক্ষে ১৮ জন বিক্ষোভকারী ও পথচারী নিহত হয়।

কুর্দি বংশোদ্ভূত ২২ বছর বয়সী ইরানী তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরান জুড়ে বিক্ষোভ শুরু হওয়ার, দুই সপ্তাহ পর সেপ্টেম্বরে সিস্তান-বালুচিস্তান প্রদেশে বিক্ষোভ শুরু হয়।

শুক্রবার আহল আল-সুন্নাহ জাহেদানের ইমাম মৌলভী আবদুল হামিদ নামাজের নেতৃত্ব দেওয়ার সময় জাহেদানে নিরাপত্তা জনিত উপস্থিতি বাড়ানোর বিষয়ে বক্তব্যে বলেন,

"সশস্ত্র বাহিনীর উদ্দেশ্য হওয়া উচিত জনগণের জন্য জীবন দেয়া, জনগণকে হত্যা করা নয়।"

এছাড়াও শুক্রবার, জাতিসংঘের স্বাধীন অধিকার বিশেষজ্ঞদের একটি দল ইরানী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলে, "আমরা ইরানী কর্তৃপক্ষকে অনুরোধ করছি তারা যেন বিক্ষোভ দমনের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ডকে ব্যবহার করা বন্ধ করে।" তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।