News update
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     

৭০ লাখ ইরানি যুদ্ধে নামতে প্রস্তুত: বাঘের গালিবাফ

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-04-03, 8:23am

6f79f0a3fc472b533533edf733081e6ace988854470ef302-67f99c34ba721b2108ad9d1eb07f69b61775183022.jpg




ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এ তথ্য জানান।

বাঘের গালিবাফ বলেন, ‘ইরান যুদ্ধ চায় না, কিন্তু আক্রান্ত হলে দৃঢ়ভাবে প্রতিরোধ করবে। যখন দেশের প্রতিরক্ষা বিপন্ন হয়, তখন সবাই ইরানি সৈনিকের মতো কাজ করতে প্রস্তুত থাকে।’

পোস্টে তিনি উল্লেখ করেন, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশব্যাপী একটি শক্তিশালী জাতীয় প্রচারণা লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। এসময়ে প্রায় ৭০ লাখ মানুষ দেশে রক্ষায় অস্ত্র হাতে তুলে নেয়ার প্রস্তুতি ঘোষণা করেছে।

ইরানের স্পিকার বলেন, ইরানিরা তাদের মাতৃভূমি রক্ষার বিষয়ে কেবল কথার কথা নয়। তারা আগেও জীবন উৎসর্গ করেছে এবং আবারও তা করতে প্রস্তুত।

তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর যেকোনো হামলা সম্মিলিতভাবে দেয়া হবে। আমাদের ঘরে আসলে পুরো জাতির মুখোমুখি হতে হবে।’ এসময় তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আরও বলেন, ‘এসে দেখো’।

এর আগে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতিমি। তিনি সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযানের চেষ্টা করলে ‘একজন সেনাও যেন বেঁচে না ফিরতে পারে’।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে সেনাপ্রধান আমির হাতামির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে দেখা যায় তাকে।

এসময় আমির হাতিমি বলেন, ‘শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তবে একজন সেনাকেও যেন বাঁচিয়ে না রাখা হয়।’

ইরানের সেনাপ্রধান বলেন, শত্রুপক্ষের গতিবিধি ও পদক্ষেপ অত্যন্ত সূক্ষ্ম ও সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে এবং সঠিক সময়ে তাদের যেকোনো আক্রমণ প্রতিহত করার পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

সূত্র: তাসনিম নিউজ