News update
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     
  • BNP believes in multiparty democracy, not revenge: Moyeen Khan     |     
  • Bangladesh reaffirms commitment to revitalise SAARC process     |     
  • Bangla Academy assures inclusive Ekushey Book Fair From Feb 26     |     
  • 2 former National University VCs face travel ban     |     

শিক্ষকদের ১০০ শতাংশ ঈদ বোনাসের দাবি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2026-02-22, 10:56pm

images-4-888bd51390919686a38ec8daa65e62d81771779419.jpeg




শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামতে হবে না।

সরকার বিষয়গুলো জানে এবং কাজ শুরু করেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মতবিনিময় শেষে ব্রিফিংয়ে তিনি জানান, আগে যেখানে ঈদ বোনাস ছিল ২৫ শতাংশ, সেখানে অন্তর্বর্তী সরকার সেটিকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছে।

তবে ১০০ শতাংশ করতে হলে বাজেট সংক্রান্ত বিষয় রয়েছে। এটি নতুন বাজেটে অন্তর্ভুক্ত নেই, তাই কার্যকর করতে সময় লাগবে।

শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের আছে উপস্থাপন করা হবে বলে আশ্বাস দেন তিনি।