News update
  • Pakistan, India, both celebrate victory a year after war     |     
  • Iran sends response to US peace proposal via Pakistan     |     
  • Ensure no fascist force can ever use police against people: PM     |     
  • 5 BNP, Jamaat men held in Kushtia for seeing drug dealer’s release     |     
  • Japan views Bangladesh as key dev partner: Jamaat Ameer     |     

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার প্রার্থীর ব্যাপারে যে নির্দেশনা দিল অধিদপ্তর

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2026-05-10, 5:34pm

dpe_1-a8ba840e0c2756cb46ea901ee5b1ff671778412888.jpg




সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর পূর্ব কার্যকলাপ, কাগজপত্র ও নথি যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ রোববার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের শূন্যপদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পূর্ব কার্যকলাপ এবং জমা দেওয়া কাগজপত্র ও নথি যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পুলিশি তদন্তের মাধ্যমে তাদের পূর্ব কার্যকলাপ যাচাই করতে হবে। একই সঙ্গে তাদের জমা দেওয়া নথি ও কাগজপত্রের সত্যতাও যাচাই করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।