News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2026-11-13, 4:33pm

img_20261113_163132-416a14b5734825167448fa0d5050dc531794566017.jpg




দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ দেখা গেছে এক হাজার ৪১৯ জনের শরীরে।

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হাম উপসর্গে মারা গেছেন এক হাজার ৩০৪ জন। এদের মধ্যে নিশ্চিত হামে ও হাম উপসর্গ নিয়ে এক হাজার ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮ জনে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ১৯ হাজার ২৪৭ রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ১০ হাজার ৪০১ জন।