News update
  • EC Plans First-Phase Elections in 1,050 Union Parishads     |     
  • Rohingya crisis now a security concern for Bangladesh: Shama     |     
  • Hasina Is a Convict, Legal Steps Underway to Bring Her Back     |     
  • Nearly 300 families perish in road crashes in 6 years 10 months: RSF     |     
  • Earth Gets a Tiny New Mini-Moon Until December     |     

হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১২২৫

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2026-11-08, 6:48pm

haam_1-29597a4421b40cf5a27a9fa9ee5d1da61794142122.jpg




দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৫ শিশু।

আজ রোববার (৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে এই প্রাণহানি ও সংক্রমণের ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১৭৭ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২৮২ শিশু মারা গেছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ৮৭ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৩৮। এই সময়ে ১ হাজার ১১৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৯২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৮৪০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৪৪২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১২ হাজার ৯৭৯ রোগী, যাদের মধ্যে ২ লাখ ৪ হাজার ৪৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।