
ABM Mosharraf Hossain MP speaking at an opinion exchange meeting in Kalapara on Wednesday.
পটুয়াখালী: ১১৪, পটুয়াখালী-৪ ( কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, 'সমাজে অন্যায়, অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ক্ষমা পাওয়ার কোন সুযোগ নেই। অন্যায়, অপরাধের বিরুদ্ধে এবার বিএনপি'র জিরো টলারেন্স।'
বুধবার দুপু্র বারোটায় কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিঁনি এসব কথা বলেন।
এসময় তিঁনি আরও বলেন, 'সরকারী হিসেব মতে দেশের ১০ টি শান্তিপূর্ন উপজেলার মধ্যে কলাপাড়া একটি। তাই এই শান্তি শৃঙ্খলার ধারা অব্যাহত রাখতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।'
কলাপাড়া ইউএনও কাউছার হামিদের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
এর আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো উপজেলা পরিষদে আগমন করায় এবিএম মোশাররফ হোসেন এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। - গোফরান পলাশ