News update
  • Boishakhi storm destroys 5 houses, damages over 50 in Kalapara     |     
  • ‘Everyone is crushing me with love’: Dr. Shafiqur sparks laughter in JS     |     
  • Nor’wester lashes Khagrachhari; road links to Dhaka, Ctg cut off     |     
  • Bangladesh Begins Nuclear Power Era With Fuel Loading     |     
  • With Canal Digging Tarique Revives Zia's Legacy     |     

খালেদা জিয়াকে উপহার পাঠাল চীনা দূতাবাস

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-06-24, 7:58am

resize-350x230x0x0-image-228911-1687543330-07cf99ce1691b8b3300339f31509397f1687571882.jpg




ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার সামগ্রী পাঠিয়েছে।

শুক্রবার (২৩ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব জানান, শুক্রবার বিকালে দূতাবাসের পক্ষ থেকে এস এফ ইন্টারন্যাশনাল কুরিয়ারের গাড়িতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কয়েকটি প্যাকেটে উপহার পৌঁছে দেওয়া হয়।

তিনি বলেন, শুক্রবার আমরা কেউ কার্যালয়ে ছিলাম না। জেনেছি, প্যাকেটের ওপরে ম্যাডামের (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) নাম লেখা ছিল। প্যাকেটগুলো ওনাকে পৌঁছে দেওয়া হয়েছে।

তবে এসব প্যাকেটে কি উপহার রয়েছে তা তিনি বলতে পারেননি।

এছাড়াও ২০২০ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী পাঠিয়েছিল ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস।

ওই সময়ে উপহার সামগ্রী দেওয়ার পাশাপাশি দূতাবাস কর্মকর্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।