News update
  • UN, partners appeal for USD 710.5 mn for Rohingya response in BD     |     
  • Govt to Build Ganga, Teesta Barrages for Water Security     |     
  • Bangladesh Warned Repeatedly Over Measles Vaccine Gap     |     
  • 163 Olive Ridley turtle hatchlings found on Kuakata beach     |     

পটুয়াখালীতে যুবলীগের বিক্ষোভ, সমাবেশ

রাজনীতি 2023-02-19, 8:44pm

ajl-brought-out-a-procession-at-galachipa-to-protest-countrywide-mass-procession-brought-out-by-the-bnp-b2a4e4fd5e4f18d538506c2f76f867751676817864.jpg

AJL brought out a procession at Galachipa to protest countrywide mass procession brought out by the BNP.



পটুয়াখালী: বিএনপি জামায়াতের দেশব্যাপী পদ যাত্রার নামে  নৈরাজ্য ও হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায়  উপজেলা যুবলীগের উদ্যোগে আজ রবিবার বিকেলে  বিক্ষোভ, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । 

গত ১১ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ পদযাত্রা'র নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন খালেদুল ইসলাম স্বপন, আশিকুর রহমান রিপনসহ উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা।

সমাবেশে যুবলীগের নেতৃবৃন্দ বলেন, বিএনপি, জামায়াত সহ  স্বাধীনতা বিরোধী শক্তিগুলো গুজব ও অপপ্রচারের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচী দিয়ে সাধারণ জনগণ ও পুলিশের উপর হামলা চালাচ্ছে।  তাদের দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র রাজপথে মোকাবেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। - গোফরান পলাশ