News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

কলাপাড়ায় আলীগের লকডাউন, ককটেল বিস্ফোরণ, আটক- ২

রাজনীতি 2026-11-19, 6:12pm

passengers-and-transport-workert-on-wait-in-kalapara-on-thursday-464762f3ef8f3b76b42098d1dddf1fbf1795090363.jpg

Passengers and transport workert on wait in Kalapara on Thursday.



পটুয়াখালী: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা লকডাউন সফল করতে পটুয়াখালীর কলাপাড়া বাস স্ট্যান্ডে  ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে বাসস্ট্যান্ডের ইউনিক কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

তবে ককটেল  বিস্ফোরণের পর স্থানীয় জনতা হাতেনাতে ধরে  দুজনকে পুলিশে সোপর্দ করেছে। এদের একজন নিপু হাওলাদারকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এছাড়া অপর যুবক কনটেন্ট ক্রিয়েটর  হিসেবে পরিচিত আদিল সোহানকে পুলিশ হেফাজতে নিয়েছে। 

এদিকে জেলার অভ্যন্তরীন রুটে গন পরিবহন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ বিকট শব্দে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরিত হয়। এসময় স্থানীয় বিএনপি'র নেতা কর্মীরা টহল পুলিশের সহযোগিতায় দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করে।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম  বলেন, রাতে বাস স্টেশনে হঠাৎই ককটেল সাদৃশ্য কিছু একটা বিস্ফোরণ ঘটায় দুই যুবক। তাদেরকে আটক করা হয়েছে।  পরবর্তী আইনানুগ ব্যবস্থা  গ্রহন করা হবে। - গোফরান পলাশ