News update
  • Food prices edged up in July amid heatwaves, costlier energy     |     
  • Mother, daughter brutally tortured in Kalapara     |     
  • Save Rivers, Save the People; Save Bangladesh     |     
  • 46 maunds (1.65 tons) of hilsa caught in one net in Bay, sold for Tk48.5 lakh     |     
  • Jamaat decides to take part in presidential election     |     

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-08-09, 6:05am

jaamaayyaate_islaam-607ececb0d445c4e422f4ebddd8ccd3e1786233900.jpg

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতার বিষয়ে ১১ দলীয় ঐক্যের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে আগামীকাল রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। উক্ত বৈঠকেই বিরোধীদলের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণার বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

এ ছাড়া জামায়াতের আজকের বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত চলমান ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আজ শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতার বিষয়ে ১১ দলীয় ঐক্যের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে আগামীকাল রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। উক্ত বৈঠকেই বিরোধীদলের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণার বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

এ ছাড়া জামায়াতের আজকের বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত চলমান ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।