
Preparatory meeting to hold July Uprising Day in Kalapara.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)'র সহকারী পরিচালক মো. আছাদুজ্জামান খান, প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস উল আজাদ, সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। - গোফরান পলাশ