News update
  • Humanitarian Aid For Rohingyas Dwindles in Largest Refugee Camp      |     
  • We Came for Action, Not Promises: Bonn Talks Ended in Frustration     |     
  • Italy declares red heatwave alert in 15 cities     |     
  • Bangladesh Eyes $1bn Carbon Gains From 25 Crore Trees     |     
  • Weak revenue collection, rising debt threaten economic stability     |     

আজ ২৩ জুন পলাশী ট্রাজেডি দিবস

রাজনীতি 2026-06-22, 11:23pm

nabab-sirajudaulah-92665848dd5f42db3a5ab68aa6dc89131782148988.jpg

Nabab Sirajudaulah



আজ ২৩ জুন ঐতিহাসিক পলাশী ট্রাজেডি দিবস। ১৭৫৭ সনের ২৩ জুন বিশ্বাসঘাতক মীরজাফর, ব্রিটিশ বেনিয়াদের সাথে যুদ্ধ যুদ্ধ খেলার মাধ্যমে আত্মসমর্পণ করেন। ৫৫২ বছরের মুসলিম শাসনের অবসান ঘটে, বাংলার স্বাধীনতার সূর্য স্তিমিত হয়।১৯০ বছর ব্রিটিশ শাসন শোষনের যাতাকলে পড়ে বাদশাহের জাত মুসলিম ভিখারিতে পরিনত হয়। মুসলিম লীগের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের পর ১৯৪৭ সনের ১৪ আগস্ট ব্রিটিশ বিতাড়িত হয় প্রতিষ্ঠিত হয় পাকিস্তান।

পলাশী ট্র‍্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ আগামী ২৪ জুন বিকেলে মুসলিম লীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় সভাপতি জুবায়েদা কাদের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করেছে। উক্ত সভায় বক্তব্য রাখবেন মুসলিম লীগ স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, কেন্দ্রীয় নেতা আকবর হোসেন পাঠান, এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, তারেক জমির সজীব, এস আই ইসলাম মিলন,জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ডাক্তার হাজেরা বেগম, এডভোকেট আবু সাইদ মোল্লা, ইঞ্চিনিয়ার ওসমান গনিসহ কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ। - প্রেস বিজ্ঞপ্তি