News update
  • Civilian death toll climbs in Gaza, Lebanon and West Bank     |     
  • US Envoy Sergio Gor Meets PM Tarique Rahman in Dhaka     |     
  • Fifa Scraps World Cup Investment Plan After Member Backlash     |     
  • Dhaka Air Quality Remains Moderate, Ranks 18th Globally     |     
  • US urges global partners to increase contributions for Rohingyas     |     

ঢাকার নবাব সলিমুল্লাহর কবরে হাঁটু পানি -এ লজ্জা জাতির-রাষ্ট্রের

-কাজী আবুল খায়ের, মহাসচিব, বাংলাদেশ মুসলিম লীগ

রাজনীতি 2026-06-07, 11:07pm

knee-deep-water-at-the-mazar-of-nawab-sir-salimullah-b61c8fb60016723ad78cd75cf6c379531780852022.jpeg

Knee deep water at the mazar of Nawab Sir Salimullah.



নিপীড়িত বাঙ্গালী মুসলমানের মুক্তি দূত, এ অঞ্চলের অবহেলিত বিশাল জনগোষ্ঠীর উচ্চ শিক্ষা প্রসারের অগ্রনায়ক, দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ অগুনতি শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা, আধুনিক ঢাকার রূপকার, ভারত বিভক্তির নেতৃত্ব দানকারী রাজনৈতিক সংগঠন মুসলিম লীগ প্রতিষ্ঠাতা, কার্যত উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক গুরু, মুসলিম জাতিসত্তা রাজনীতির প্রাণপুরুষ, দানবীর, সমাজ সংস্কারক ইত্যাদি জনকল্যাণকর কর্মবহুল জীবনের পরও বাংলাদেশের প্রেক্ষাপটে নবাব সলিমুল্লাহ আজ উপেক্ষিত, অবহেলিত। জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েও নবাব সলিমুল্লাহ নিজে আজ ঢাকার বেগমবাজারস্থ কবরস্থানে হাঁটু পানিতে শুয়ে আছেন। এ লজ্জা জাতির-রাষ্ট্রের, দায়ভার সরকারের। অবিলম্বে নবাব সলিমুল্লাহর কবর সংস্কার ও ঐতিহাসিক স্থান হিসাবে সংরক্ষণের যথাযথ সরকারী উদ্যোগ নেয়ার জোর দাবী জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ। 

নবাব স্যার সলিমুল্লাহর ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ (০৭ জুন, ২০২৬) সকাল ১০.০০টায় ঢাকার বেগমবাজারে অবস্থিত নবাব পরিবারের পারিবারিক কবরস্থানে নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত শেষে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ মুসলিম লীগ মহাসচিব প্রবীণ রাজনীতিবিদ কাজী আবুল খায়ের উপরোক্ত মন্তব্য করেন। আরও উপস্থিত ছিলেন দলীয় সহ সভাপতি সৈয়দ আব্দুল হান্নান নূর  ও নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব কাজী এ.এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, কেন্দ্রীয় নেতা ইঞ্জি. ওসমান গনি, শফিকুল ইসলাম জাবেদ, আব্দুল আলিম, নবাব পরিবারের সদস্য খাজা ইমরান, জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহছান ও সদস্য সচিব ড. নাবিল, নবাব সলিমুল্লাহ একাডেমীর সভাপতি আব্দুল জব্বার প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি