News update
  • 42-Year Rainfall Record Broken as Chattogram Floods     |     
  • Flash Flood Risk Rises as Rivers Swell: FFWC     |     
  • Switzerland Beat Colombia to Reach World Cup Last Eight     |     
  • Argentina beat Egypt 3-2 to reach World Cup quarter-finals     |     
  • Bangladesh Leads South Asia in FDI Growth: UNCTAD     |     

কলাপাড়ায় কোস্ট গার্ড'র অভিযানে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ

মৎস 2026-05-15, 12:07am

coast-guard-seizes-marine-fish-worth-tk-39-lakh-in-kalapara-f5ea46646bbcd12e700014956baeecd61778782060.jpg

Coast Guard seizes marine fish worth Tk 39 lakh in Kalapara



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড, নিজামপুর কন্টিনজেন্ট। 

বৃহস্পতিবার (১৪ মে) প্রত্যুষে হাজীপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায়  এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সন্দেহজনক দুইটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের আনুমানিক ১০ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড সবসময় তৎপর রয়েছে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। - গোফরান পলাশ