
An assistant of a deed writer arrested on the charge of copying the signature of AC Land, Kalapara
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এর স্বাক্ষর জাল করে নামজারি জালিয়াতির দায়ে কেএম প্রিন্স (৫০) নামের এক দলিল লেখকের সহকারীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেড নামের একটি রিয়েল এষ্টেট কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তারের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়।
প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা। এবং কুয়াকাটার মজিবর রহমান নামের এক দলিল লেখকের সহকারী।
শাম্মী আক্তারের অভিযোগ, প্রায় ৩ মাস আগে তিঁনি প্রিন্সের কাছে ৫৬ নং জেএল খাজুরা মৌজার ৭ টি দলিলের নামজারি করার কাগজপত্র জমা দেন। পরে প্রিন্স দুইটি দলিলের নামজারি সম্পন্নের কাগজ শাম্মীর কাছে জমা দিলে কিউআর কোড সার্চ দিয়ে দেখতে পান নামজারি দুইটি ভূয়া। এছাড়া ওই নামজারিতে এসিল্যান্ডের স্বাক্ষরের স্ক্যান কপি বসানো। এরপরে আজ দুপুরে এসিল্যান্ড অফিসে উপস্থিত হয়ে তিঁনি থানা পুলিশে মৌখিক অভিযোগ করেন এবং প্রিন্সকে হাতেনাতে ধরিয়ে দেন।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, এভাবে জালিয়াতি চক্রের প্রতারনার কারনে কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। তাঁর কাছে অন্তত: ২৭ টি জালিয়াতি ধরা পড়েছে। এসব জালিয়াতির বিরুদ্ধে তিঁনি আইনী ব্যবস্থান নিচ্ছেন। এধরনের জালিয়াতি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪ ও ৫ ধারায় দণ্ডনীয় অপরাধ বলেন তিঁনি। - গোফরান পলাশ