News update
  • BYD Expands Future of New Energy Mobility with Triple-Model Launch in BD     |     
  • High reliance on VAT, AIT fuel inflation, denting investment     |     
  • DMP steps up Eid-ul-Azha security, vows crackdown on crime     |     
  • JUCSU blockade Dhaka-Aricha highway, protest non-arrest of rape suspect     |     
  • ‘Songs of Fired Earth’ Inaugurated at Alliance Francaise     |     

ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2023-02-14, 2:16pm

resize-350x230x0x0-image-211895-1676307109-6f3160d594c63d4749e6e646f88c68291676362561.jpg




ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরই তিনি আর্থিক প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

২০১৭ সালের জুনে জেএমসি বিল্ডার্সের পক্ষে মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত হন। পরে তিনি আর্থিক প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত এই পদে বহাল ছিলেন।

এর আগে, বিকেলে মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। সে হিসেবে আগামী ২৪ এপ্রিল সাহাবুদ্দিনের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার কথা। তথ্য সূত্র আরটিভি নিউজ।