News update
  • PM Tarique Rahman Pledges Inclusive Dev in Dialogue with Persons with Disabilities     |     
  • PM Inspects 13 Dhaka Sites, Sets Deadlines for Cleanliness     |     
  • Efforts to build a clean Bangladesh must start now, PM tells students     |     
  • Five killed as fire breaks out in Cox’s Bazar resort     |     
  • PM visits hospitals and edu institutions to assess dengue situation     |     

শনিবার খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2026-10-16, 6:49pm

shnibaar_kholaa_thaakbe_byaank_o_punjibaajaar-7ba8af9a5fdad43a0734116f5b0925af1792154978.jpg




সাপ্তাহিক ছুটির দিন হলেও আগামীকাল শনিবার ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একইসঙ্গে পুঁজিবাজারে লেনদেনও হবে। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে শনিবার ব্যাংক খোলা থাকবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিন বন্ধ থাকবে। তার পরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে টানা পাঁচদিন (২০ থেকে ২৪ অক্টোবর) ব্যাংক বন্ধ থাকবে।

গত সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটিরদিনে সাধারণ কর্মদিবসের মতো ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। গত ৭ অক্টোবর পূজার ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।