News update
  • US Envoy Sergio Gor Meets PM Tarique Rahman in Dhaka     |     
  • Fifa Scraps World Cup Investment Plan After Member Backlash     |     
  • Dhaka Air Quality Remains Moderate, Ranks 18th Globally     |     
  • US urges global partners to increase contributions for Rohingyas     |     
  • 18 Rohingyas rescued after boat capsizes off Teknaf, many missing     |     

এম. এ. খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2026-08-01, 12:44pm

img_20260801_124433-b3f109b98b1a3c8e077c8307a816d0a41785566699.jpg




মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম. এ. খান বেলাল।

ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে এম. এ. খান বেলাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান। ব্যবসার পাশাপাশি বাণিজ্য, শিল্প, নৌপরিবহন ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

এছাড়া তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রমেও যুক্ত রয়েছেন এম এ খান বেলাল। তার উদ্যোগে নিজ জেলা নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে।