News update
  • Iran vows to hit all ME economic hubs if US-Israeli attacks persist     |     
  • Sammilito Islami Bank merger to continue: Governor     |     
  • Biman Suspends Flights to Six Middle East Cities Over Tensions     |     
  • Govt Announces 25pc Rail Fare Discount     |     
  • Middle East War Puts Bangladesh Jobs at Risk     |     

মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন কারা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-03-03, 8:00pm

rterterterewr-c8427004dd7ace67479fdba0bde10d0d1772546933.jpg




 মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় কারা ছাড় পাবেন সেই বিষয়ে ঘোষণা দিয়েছেন সড়ক ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছর বা তার বেশি বয়সি নাগরিকদের জন্য মেট্রোরেলসহ সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়া হবে।

শেখ রবিউল আলম বলেন, তবে এ ভাড়া ছাড় কার্যকর করতে কিছুটা সময় লাগবে।

মুক্তিযোদ্ধারা কি এ সুবিধা পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সে বিষয়ে আজ কথা হয়নি।

অনলাইনে টিকিট কাটা প্রসঙ্গে রবিউল আলম বলেন, অনলাইনে ওখানে অপশন থাকবে, আপনি আইডি কার্ড দেখালে ৬৫ প্লাস হলে আপনি ওই ২৫ শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন। অনবোর্ডেও সেখানে আইডি কার্ড শো করতে হবে। স্টুডেন্টদের আইডি কার্ড শো করতে হবে এবং যারা ডিজেবল পিপল আছেন তাদের ক্ষেত্রেও যেটা হবে, তাদের একটা কার্ড আছে মন্ত্রণালয় থেকে দেওয়া আছে।

রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি উল্লেখ করে মন্ত্রী বলেন, সেবার মান, বর্তমানে যেসব ট্রেন চালু আছে তার গতি বৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কীভাবে করা যায়, তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে সেগুলো আরও বেগ পাবে বাস্তবায়নের ক্ষেত্রে। নতুন কিছু প্রকল্প নেওয়া হচ্ছে, যার ফলে রেলের বিদ্যমান যে অবস্থা আপনারা দেখছেন যে সেবা এবং যে সার্ভিস এখানে আছে সেটা আরও শক্তিশালী হবে, জনবান্ধব এবং মানসম্মত হবে।

ঈদযাত্রা প্রসঙ্গে রবিউল আলম বলেন, এটা নিয়ে বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সঙ্গে বসেছি। তারা অঙ্গীকার করেছে এবং আমরা তাদের কিন্তু নজরদারিতে রেখেছি এবং যে কোনো মূল্যে আমরা এটা প্রতিষ্ঠিত করব।

ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে আশা রাখছি বলেও উল্লেখ করেন রবিউল আলম।