News update
  • Rajshaji rally wants reparation from India for river diversion     |     
  • Scientists find climate change is reducing oxygen in rivers     |     
  • Bhasani's Farakka Long March still relevant to protect Ganges flow: IFC     |     
  • Integrated Ganges Management Will Save River, Benefit People     |     
  • Net FDI in Bangladesh jumps 39.36% to $1.77 billion in 2025     |     

মালির শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ১৪০ পুলিশ সদস্য

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2023-02-18, 1:23pm

resize-350x230x0x0-image-212514-1676699339-67456cceda668dc18f67f9f3eec2dd9c1676705015.jpg




বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম ও পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে এই পুলিশ সদস্যরা দেশ ত্যাগ করেন।

তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের লক্ষ্যে ইথিয়পিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার দেশ মালির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

উল্লেখ্য, গত ২০১৩ সাল থেকে পুলিশ সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। বিগত ২০১৭ সাল হতে মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় সুনামের সাথে দায়িত্ব পালন করছে।

দুর্গম ভৌগোলিক অবস্থান, প্রতিকূল আবহাওয়া এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ পুলিশের সদস্যগণ অত্যন্ত সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. রুহুল আমিন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস উইং এর কর্মকর্তাগণ তাদের বিদায় জানান। তথ্য সূত্র আরটিভি নিউজ।