News update
  • PM Welcomes Visa Investment in Bangladesh’s Digital Economy     |     
  • PM Tarique inaugurates three pilot SDG villages     |     
  • Indian High Commissioner Trivedi meets PM Tarique     |     
  • SSC, Equivalent Exam Results Published, Pass Rate 62.25%     |     
  • Global Oil Prices Rise Again Amid Hormuz Uncertainty     |     

‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনার কিছু নেই : তথ্য উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-08-11, 3:26pm

tthy_updessttaa-1-afd68afaaf3c827f6d35a774e05f661c1786440380.jpg




প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই। তার বাংলাদেশ সফর নিয়মিত কার্যক্রমের অংশ।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে জাহেদ উর রহমান এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, জুলাই স্মৃতি জাদুঘরে সপ্তাহে একদিন সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে জানাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

জাহেদ উর রহমান বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে নানা কথা হয়েছিল। শেষ পর্যন্ত সেসব কথা ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে। উদ্বোধনের পরপরই জাদুঘরের ব্যবস্থাপনায় কিছুটা অসুবিধা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেসব সমস্যার সমাধান করা হয়েছে।

তিনি বলেন, জাদুঘরের ব্যবস্থাপনায় যে সমস্যাটি তৈরি হয়েছিল, তার মূল কারণ ছিল দর্শনার্থীদের অতিরিক্ত চাপ। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। ফলে উদ্বোধনের পর বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করায় ব্যবস্থাপনায় কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল।