News update
  • Study Finds Microplastics In Soybean Oil Sold In Dhaka     |     
  • Study Finds Microplastics in 95% of Sugar Samples in Bangladesh      |     
  • Japan Earthquake Kills 13, Search For Survivors Continues     |     
  • Dhaka ranks 5th among world's most polluted cities     |     
  • 50,000 sit for AI training selection test     |     

পুলিশের বিশেষ অভিযানে ৩ মাসে গ্রেপ্তার ৩৯ হাজার

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-07-28, 4:05pm

rtretreyrty-a9f0cd20dae1bb8adef31ebe3b4cd51f1785233124.jpg




সারাদেশে পরিচালিত বিশেষ অভিযানে তিন মাসে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত চলা এই অভিযানে উদ্ধার করা হয়েছে বহু অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, তিন মাসের এই বিশেষ অভিযানের পাশাপাশি সাধারণ মামলা ও নিয়মিত অভিযানে একই সময়ে আরও ১ লাখ ২ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত ৮৮ দিনে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনে।

অভিযানকালে পুলিশ ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, শুটারগান, এলজি, রিভলবার, বন্দুক, পাইপগান, শটগান, রাইফেল ও এসএমজি।

পাশাপাশি অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ এবং ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা।

পুলিশ সদর দপ্তর আরও জানায়, মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা করা হয়েছে এবং এসব মামলায় ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে।


Copied from: https://rtvonline.com/