News update
  • Dhaka-Seoul Ties Set for Strategic Partnership Push: Envoy     |     
  • BSEC vows investor protection as top priority in IPO reform drive     |     
  • Facebook post triggers tension in Shahbagh JCD-DUCSU brawl      |     
  • Grameen Kalyan plans 300 healthcare centres in 64 districts     |     
  • Italy dismisses replacing Iran at the World Cup, as Trump official says     |     

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-04-07, 11:51pm

drtertewrweq-e2e18945c7fdc788cd638ef614f5ccef1775584319.jpg




জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রাশসন মন্ত্রণালয়।

উপ-পরিচালক মো. গোলাম রব্বানি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে এক বছর মেয়াদে এই নিয়োগ দেয়া হয়েছে।

 প্রজ্ঞাপনে আরও বলা হয় বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮ এর ধারা ১০(১) অনুযায়ী মো. কামাল উদ্দিন মজুমদারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে  ১ বছর মেয়াদে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। 

এই নিয়োগের অনান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধাতি হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হল।