News update
  • BD Consulate in Toronto tops global ranking for Diplomatic Service     |     
  • Execution of 2 Bangladeshis in KSA “very disappointing”: State Minister Kobir     |     
  • PM Urges Dhaka Officials to Keep City Clean for Children     |     
  • Cultural institutions face leadership vaccum, governance questions     |     
  • Ishraque Hossain Announces Resignation as State Minister     |     

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

তরুণদের পছন্দ ও দৈনন্দিন প্রয়োজন মাথায় রেখে ডুয়াল-স্ক্রিন অভিজ্ঞতা, শক্তিশালী ব্যাটারি ও বাড়তি সুরক্ষা এখন সাশ্রয়ী দামে

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-10-19, 6:59pm

pr-photo-2-69990825f5ed4341cb5dfc5167189cc51792414779.jpeg




গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল তাদের নতুন স্মার্টফোন A300+ বাংলাদেশের বাজারে এনেছে। আইটেল এই দামের ক্যাটাগরিতে প্রথম ডুয়াল-স্ক্রিন অভিজ্ঞতা নিয়ে এসেছে। ফোনটির পেছনে রয়েছে বিশেষ ডিসপ্লে, যা স্মার্টফোন ব্যবহারে যোগ করবে নতুন অভিজ্ঞতা। আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি এতে রয়েছে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি, আইপি৬৫ পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা, মিলিটারি-গ্রেড স্থায়িত্ব এবং আধুনিক সব স্মার্ট ফিচার। তরুণদের দৈনন্দিন প্রয়োজন ও পছন্দের কথা মাথায় রেখে সাশ্রয়ী দামে নতুন প্রযুক্তির অভিজ্ঞতা দিতে ফোনটি বাজারে এনেছে আইটেল।

আইটেল A300+ এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ফোনটির পেছনে থাকা ২.০১ ইঞ্চির ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, যা এআই ডুয়াল ভিশন ডিসপ্লে নামেও পরিচিত। এই ডিসপ্লের সাহায্যে মূল স্ক্রিন চালু না করেই বেশ কিছু প্রয়োজনীয় কাজ করা যাবে। পেছনের ক্যামেরা দিয়ে সেলফি তোলার সময় নিজের ছবি দেখে ফ্রেম ঠিক করা, মেসেজ ও নোটিফিকেশন দেখা এবং গান চালু বা পরিবর্তন করা যাবে সহজেই। শুধু তাই নয়, নিজের পছন্দের ঘড়ি, ছবি কিংবা বিভিন্ন ডিজাইন ব্যবহার করে পেছনের স্ক্রিনটি সাজিয়ে নেওয়ার সুযোগও রয়েছে। ফলে ফোনটি শুধু ব্যবহারের জন্যই নয়, তরুণদের ব্যক্তিগত স্টাইলের অংশ হিসেবেও নতুন অভিজ্ঞতা দেবে।

পেছনের বিশেষ ডিসপ্লের পাশাপাশি ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির বড় পাঞ্চ-হোল ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এর ফলে গেম খেলা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং কিংবা ভিডিও দেখার সময় স্ক্রলিং হবে স্মুথ এবং টাচ রেসপন্স পাওয়া যাবে দ্রুত। বড় স্ক্রিন ও আধুনিক ডিসপ্লের কারণে প্রতিদিনের বিনোদন ও স্মার্টফোন ব্যবহার হবে আরও আরামদায়ক।

দীর্ঘ সময় নিশ্চিন্তে ব্যবহারের জন্য আইটেল A300+ এ দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচের বিশাল ব্যাটারি। যারা সারাদিন ফোনে কথা বলেন, ভিডিও দেখেন, গেম খেলেন কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাদের জন্য এটি বিশেষভাবে উপযুক্ত। ফোনটির ব্যাটারি সর্বোচ্চ ১২০০ চার্জিং সাইকেল সমর্থন করে এবং পাঁচ বছরের বেশি সময় ভালো কার্যক্ষমতা ধরে রাখার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। এতে থাকা এআই চার্জিং প্রোটেকশন চার্জিং নিয়ন্ত্রণ করে ব্যাটারির সক্ষমতা দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট প্রযুক্তি ফোনের বিভিন্ন অ্যাপের বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে, ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘ সময় ফোনটি ব্যবহার করা সম্ভব।

বিনোদনের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করতে ফোনটিতে রয়েছে ৩০০ শতাংশ আল্ট্রা ভলিউম স্পিকার। এর ফলে গান শোনা, সিনেমা দেখা কিংবা গেম খেলার সময় পাওয়া যাবে আরও জোরালো শব্দ। পাশাপাশি স্মার্ট নয়েজ কন্ট্রোল ৩.০ প্রযুক্তি ফোনে কথা বলার সময় আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমাতে সাহায্য করে। ফলে ব্যস্ত রাস্তা কিংবা কোলাহলপূর্ণ পরিবেশেও কথা শোনা যাবে আরও স্পষ্টভাবে।

চমৎকার ডিজাইন ও আধুনিক ফিচারের পাশাপাশি ফোনটির স্থায়িত্বের দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে আইটেল। এতে রয়েছে আইপি৬৫ পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং মিলিটারি-গ্রেড বিল্ড, যা প্রতিদিনের ব্যবহারে ফোনকে বাড়তি সুরক্ষা দেয়। ধুলাবালি, হঠাৎ পানির ছিটা কিংবা অসাবধানতাবশত হাত থেকে পড়ে যাওয়ার মতো পরিস্থিতিতে ফোনটির টেকসই গঠন ব্যবহারকারীদের আরও নির্ভরযোগ্য অভিজ্ঞতা দিতে সাহায্য করবে।

আইটেল A300+ এর আরেকটি বিশেষ আকর্ষণ হলো আল্ট্রালিংক ফ্রি কল প্রযুক্তি। এর মাধ্যমে উপযুক্ত পরিবেশে সর্বোচ্চ ১.৫ কিলোমিটার দূরত্ব পর্যন্ত সাধারণ মোবাইল নেটওয়ার্ক ছাড়াই যোগাযোগ করা সম্ভব। যেখানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল কিংবা সীমিত, সেখানে এই প্রযুক্তি পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের বাড়তি সুবিধা দিতে পারে।

ফোনটির মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আল্টিমেট প্রসেসর। এর ফলে দৈনন্দিন কাজ, বিভিন্ন অ্যাপ ব্যবহার ও একসঙ্গে একাধিক কাজ করা হবে আরও সহজ। আধুনিক প্রসেসর, বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে ফোনটি তরুণদের পড়াশোনা, যোগাযোগ ও বিনোদনের জন্য একটি উপযুক্ত স্মার্টফোন হিসেবে তৈরি করা হয়েছে।

আইটেল A300+ এর ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটি বর্তমানে বাংলাদেশের বাজারে ১৮,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া, ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের আরেকটি সংস্করণ আগামী নভেম্বর ২০২৬ থেকে বাজারে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই সংস্করণের দাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

তরুণদের প্রয়োজন মাথায় রেখে ডিজাইন করা আইটেল A300+ আধুনিক প্রযুক্তি ও সহজ ব্যবহারযোগ্য ফিচারের মাধ্যমে সবার কাছে উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার আইটেলের প্রতিশ্রুতিকে তুলে ধরে। ইন্টারঅ্যাকটিভ ডুয়াল-স্ক্রিন, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত সাউন্ড, টেকসই গঠন ও আল্ট্রালিংক প্রযুক্তির সমন্বয়ে সাশ্রয়ী দামের স্মার্টফোনেও নতুন ধরনের সুবিধা নিয়ে এসেছে ব্র্যান্ডটি।

আইটেল A300+ এবং ব্র্যান্ডটির অন্যান্য পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আইটেলের অফিশিয়াল ওয়েবসাইট www.itel-life.com।