News update
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     
  • Alarming trans-fat levels in food despite regulations: BFSA      |     
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     
  • Missed opportunities, institutional failures mark BD reforms     |     
  • Telcos Seek Priority Power, Fuel to Avert Outages     |     

তাহসানকে ঘিরে ভিভো বৈশাখ স্টোরে ব্যাপক সাড়া

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-04-16, 2:06pm

trewwerewrwe-0d742abb710afb16c4172c2cc4ba51e91776326787.jpg




জনপ্রিয় তারকা তাহসান রহমান খানকে 'একদিনের শপ ম্যানেজার' হিসেবে পাশে পেয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিভোর ব্র্যান্ড স্টোর 'ল্যান্ডমার্ক'-এ অনুষ্ঠিত এই বিশেষ অ্যাক্টিভেশনটি গ্রাহক, ভক্ত এবং প্রযুক্তিপ্রেমীদের উপস্থিতিতে এক আনন্দঘন উৎসবে পরিণত হয়।

গত ১৪ এপ্রিল অনুষ্ঠিত এই আয়োজনে ভিভোর বিক্রয়কেন্দ্রটি উৎসবের রঙে সেজে ওঠে। বিনোদন, নতুন ফোনের অভিজ্ঞতা এবং প্রিয় তারকার সাথে সরাসরি কথা বলার সুযোগ সব মিলিয়ে এক অনন্য পরিবেশ তৈরি হয়।

বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ভিভো ভি৭০ এফই অথবা ফ্ল্যাগশিপ ভি৭০ প্রি-অর্ডার বা ক্রয় করা প্রথম ২০ জন গ্রাহক তাহসানের সঙ্গে সরাসরি সময় কাটানোর সুযোগ পান। তারা ছবি তোলা ও অটোগ্রাফের পাশাপাশি বিশেষ উপহার এবং এক্সপেরিয়েন্স জোনে বিশেষ প্রবেশের অধিকার অর্জন করেন। 

তাহসান রহমান খান “একদিনের শপ ম্যানেজার” সেজে অনুষ্ঠানজুড়ে গ্রাহকদের মাতিয়ে রাখেন। লাইভ প্রোডাক্ট এক্সপেরিয়েন্স চলাকালীন তিনি ভিভোর নতুন ভি৭০ এফই ও ফ্ল্যাগশিপ ভি৭০-এর চমকপ্রদ ফিচারগুলো উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শকদের ফোনের কার্যক্ষমতা সম্পর্কে সরাসরি ধারণা পেতে সাহায্য করে।

সারাদিন স্টোরজুড়ে ছিল উৎসবের আমেজ, যেখানে ছিল ইন্টারঅ্যাকটিভ গেমস, লাইভ কুইজ এবং দর্শক অংশগ্রহণমূলক নানা আয়োজন। গ্রাহকরা ফটো সেশন, মজার চ্যালেঞ্জ এবং বিভিন্ন বিনোদনমূলক সেগমেন্টে অংশ নেন।  তাহসানের হাত থেকে সরাসরি নতুন স্মার্টফোন গ্রহণ করা ছিল ক্রেতাদের জন্য দিনের সবচেয়ে বড় চমক। এটি গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করেছে। দিনজুড়ে ভক্তদের উচ্ছ্বাস এবং উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো।

এই আয়োজন দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে এবং ভি৭০ এফই ও ভি৭০-কে শুধু স্মার্টফোন নয়, বরং অভিজ্ঞতাভিত্তিক জীবনযাত্রার অংশ হিসেবে তুলে ধরে। 

ভি৭০ এফই -তে রয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা ও ৭০০০এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি আর ফ্ল্যাগশিপ ভি৭০-এ রয়েছে ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা- যা হাতে-কলমে ব্যবহারের সুযোগসহ দর্শকদের আগ্রহ বাড়ায়।

১৫ এপ্রিল শুরু হওয়া ফার্স্ট সেলেও ব্যাপক সাড়া পাওয়া যায়। গ্রাহকরা উপভোগ করেন বিশেষ অফার, যার মধ্যে ছিল সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা, বান্ডেল স্মার্টওয়াচ অফার (ভি৭০-এর সঙ্গে রিরো ডব্লিউ৭, ভি৭০ এফই-এর সঙ্গে ডব্লিউ১ এসই), পাশাপাশি vivo.com-এর মাধ্যমে সর্বোচ্চ ৮৭,৯৯৯ পয়েন্ট পর্যন্ত মেম্বারশিপ সুবিধা।

প্রযুক্তি আর উৎসবের আমেজে দারুণ এক অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ হলো এই আয়োজন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে গ্রাহকদের পণ্যের আরও কাছাকাছি নিয়ে আসা এবং তাদের জন্য চমৎকার সব টাচপয়েন্ট বা অভিজ্ঞতামূলক কেন্দ্র তৈরির যে লক্ষ্য ভিভোর রয়েছে, এই ইভেন্টটি তার এক অনন্য উদাহরণ।