News update
  • A black poa fish sold for 50 thousand     |     
  • PM Calls for Emission Cuts, Boost Carbon Credits     |     
  • Bangladesh to Build Modern Four-Dimensional Force     |     
  • Govt bans PM's image on official banners, billboards     |     
  • PM asks PGR not to distance him from people on security ground     |     

কলাপাড়ায় খালের দুই পাশে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন এমপি মোশাররফ

বন 2026-07-05, 10:54pm

mp-mosharraf-hossain-opens-tree-plantation-programme-in-kalapara-on-sunday-5-july-2026-0e5783293b884247f5bc7d9e7c5d17691783270452.jpg

MP Mosharraf Hossain opens tree plantation programme in Kalapara on Sunday 5 July 2026.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বনির্ভর খালের স্লুইজ হতে দক্ষিণ দিকে কাওসার হাওলাদারের বাড়ি পর্যন্ত ১৪৫০ মি. দৈর্ঘ্যে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

রবিবার বেলা ১১ টায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করেন। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে এলজিইডি কলাপাড়া কর্তৃক শিশু পল্লী একাডেমি থেকে ছোট বালিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন  বলেন,  ' সবুজ পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবুজ হোক বাংলাদেশ, নিরাপদ হোক আগামী প্রজন্ম।' 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি'র  কলাপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নানু মুন্সি প্রমুখ। - গোফরান পলাশ