News update
  • Biman suspends Tuesday’s Dhaka-Dammam flight     |     
  • First Phase of Union Parishad Polls Set for January 21     |     
  • PM Seeks Canadian Support for Energy, Agriculture, Climate Finance     |     
  • Saudi-led coalition intercepts drone, Houthi ballistic missile     |     
  • Houthi Attack in Riyadh Puts Bangladeshis at Risk     |     

তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-10-12, 11:26am

img_20261012_112439-d85191126fd63fb24b5283051721c5671791782794.jpg




মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে। প্রেমিকা ও ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে দ্বিতীয় দফার সম্পর্কের ইতি টেনেছেন দুজন। বিচ্ছেদের পর জুলাইয়ে আবার কাছাকাছি এলেও সেই সম্পর্ক টিকেছে মাত্র তিন মাস।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) ভার্জিনিয়ার প্রতিনিধিরা বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সম্পর্কের ইতি টানার পেছনে কোনো ঝগড়া কিংবা বিরোধের ঘটনা নেই বলে জানিয়েছেন তারা। দুজনের পারস্পরিক সিদ্ধান্তেই আলাদা হয়েছেন এই জুটি।

ভার্জিনিয়ার প্রতিনিধিদের ভাষ্য, ‘এই জুটি আর একসঙ্গে নেই। কোনো বিরোধ হয়নি, কোনো ঝগড়াও হয়নি। শুধু তারা আর যুগল হিসেবে একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’

তবে বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভার্জিনিয়ার একা ভ্রমণকে ঘিরে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। যদিও সে সময় তার প্রতিনিধিরা জানিয়েছিলেন, সাবেক স্বামী সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে সন্তানদের সময় কাটানোর সুযোগ করে দিতেই ওই ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল। ফলে মায়ামি সফরকেই বিচ্ছেদের কারণ হিসেবে দেখার মতো নিশ্চিত তথ্য নেই।

ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার সম্পর্কের শুরু ২০২৫ সালের অক্টোবরে। এরপর চলতি বছরের মে মাসে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। তবে সেই দূরত্ব দীর্ঘস্থায়ী হয়নি। জুলাইয়ে ফের কাছাকাছি আসেন দুজন। নতুন করে সম্পর্ক শুরুর পর ভক্তদের মধ্যে আশার সঞ্চার হলেও তিন মাসের মাথায় আবারও বিচ্ছেদের পথে হাঁটলেন তারা।

এদিকে মাঠেও স্বস্তিতে নেই ভিনিসিয়ুস। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারার পাশাপাশি লাল কার্ড দেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা। এর জেরে সামনে একাধিক ম্যাচে নিষিদ্ধ হওয়ার শঙ্কাও রয়েছে তার। সব মিলিয়ে মাঠের অনিশ্চয়তা আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে কঠিন সময় পার করছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।