News update
  • OIC Condemns Israeli move Aimed at Preventing Call to Prayer     |     
  • Power Division meeting reviews high electricity bill complaints     |     
  • Dhaka Tops Global Air Pollution Index Again     |     
  • UN Unveils First Global AI Assessment Report     |     
  • Balogun scores and sees red as US beat Bosnia 2-0     |     

ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবনতি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-07-02, 7:18pm

8da9c8b688581619de800678202800481d1cf98ab9d5bde9-cfccccf2b313960335feeabf9d5734751782998324.jpg




বিশ্বকাপে তিন ম্যাচের একটিতেও হারেনি, এমনকি ড্র পর্যন্ত নেই। আলজেরিয়ার বিপক্ষে জিতেছিল ৩-০, অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ও জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানে। তবুও ফিফার লাইভ র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবনতি হয়েছে। এক ধাপ পিছিয়ে দুইয়ে নেমে গেছে লিওনেল মেসি বাহিনী।

আর্জেন্টিনার অবনতি! কথাটা কি ঠিক হলো? জর্ডানের বিপক্ষে ২৮ জুনের ম্যাচ শেষে মেসিদের যে ১৯০৭.৪০ রেটিং পয়েন্ট ছিল, এখনও তা-ই আছে। তারা একধাপ নিচে নেমেছে মূলত ফ্রান্সের উন্নতি হওয়ায়। শেষ ৩২-এ সুইডেনের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয়ে এমবাপ্পেদের পয়েন্ট বেড়েছে ৯.৪০। তাতে মোট ১৯১৬.১৫৪ পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে তারা।

দুইয়ে থাকা স্পেন নেমে গেছে তিনে। তাদের পয়েন্টও আগের মতোই ১৮৭৯.৫৮ আছে। ডি আর কঙ্গোর বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর সাড়ে ১০ পয়েন্ট বাড়লেও ইংল্যান্ড আগের মতো ৪ নম্বরে আছে। অবস্থার পরিবর্তন হয়নি পাঁচে থাকা ব্রাজিল, ছয়ে থাকা মরক্কো ও সাতে থাকা নেদারল্যান্ডসের। পর্তুগাল অবস্থান করছে আটে। চার ধাপ উন্নতিতে শীর্ষ দশে ঢুকেছে মেক্সিকো।

র‌্যাঙ্কিংয়ে পেছানোর দুঃসংবাদ নিয়ে আর্জেন্টিনা আগামী শনিবার শেষ ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে। বিশ্বকাপে নবাগত দেশ কেপ ভার্দে গ্রুপ পর্বে স্পেনকে রুখে দিয়েছিল। উরুগুয়ের জালে ২ গোল দিয়ে ড্র করেছে, হারেনি সৌদি আরবের কাছেও।

আর্জেন্টিনা ম্যাচকে সামনে রেখে কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন, কেপ ভার্দে ১-০ গোলে জিতবে। তার মতে, আর্জেন্টিনার বিপক্ষে হারানোর কিছু নেই। বরং এই ম্যাচে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেখিয়ে আরও একটি ইতিহাস গড়তে চায় দলটি।