News update
  • Finance Minister Presents Tk 9.38 Lakh Crore Budget     |     
  • Dhaka for Stronger UNDP Support on Climate Finance, Smooth LDC Graduation     |     
  • Divergences over climate finance work programme at Bonn Talks     |     
  • Iran Closes Strait of Hormuz Amid US Strikes     |     
  • US Launches New Iran Strikes Amid Stalled Talks     |     

আর্জেন্টিনা দলের পাসপোর্টের তথ্য ফাঁস

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-11, 9:41am

img_20260611_093926-541f4304cae58ff48ac32c53d24b22e71781149315.jpg




বিশ্বকাপের প্রস্তুতির শেষ ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে পা রাখতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের সাফল্যের পাশাপাশি দলটিকে বিব্রতকর এক নিরাপত্তা সংকটের মুখেও পড়তে হয়েছে। নিরাপত্তাজনিত ত্রুটির কারণে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের পাসপোর্ট-সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা-আইসল্যান্ড প্রীতি ম্যাচের আগে গণমাধ্যমের জন্য সরবরাহ করা খেলোয়াড় তালিকায় ফুটবলারদের পাসপোর্ট নম্বরও অন্তর্ভুক্ত ছিল। সাধারণ নিয়ম অনুযায়ী এ ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশের আগে তা ঝাপসা (ব্লার) করে দেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা করেনি।

ফাঁস হওয়া তালিকায় দলের অধিনায়ক লিওনেল মেসিসহ পুরো আর্জেন্টিনা স্কোয়াডের সদস্যদের তথ্য ছিল বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত আয়োজক কর্তৃপক্ষ কিংবা ক্ষতিগ্রস্ত কোনো পক্ষের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। হন্ডুরাসের পর আইসল্যান্ডের বিপক্ষেও জয় তুলে নিয়ে প্রস্তুতি পর্ব শেষ করেছে আর্জেন্টিনা। প্রায় ৮৮ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা।

ম্যাচে চোট কাটিয়ে ফেরা মেসি ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এবং মাত্র দুই মিনিট পর পেনাল্টি থেকে গোল করে স্কোরশিটে নাম লেখান। এর আগে ভ্যালেন্টিন বার্কোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে থিয়াগো আলমাদার গোলে জয় নিশ্চিত হয়।