News update
  • Dhaka Tops Global Pollution List with Hazardous Air     |     
  • Country Observes Martyred Army Day Today     |     
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     
  • BNP believes in multiparty democracy, not revenge: Moyeen Khan     |     
  • Bangladesh reaffirms commitment to revitalise SAARC process     |     

মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাংলাদেশি দম্পতি

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-02-21, 11:11am

08be2b1f897364280d51f6d5d5d4f09ae9df401ca4613b3c-d9ab8d97fabb0048dbf7fe9bd4993fce1771650716.jpg




মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন এক প্রবাসী বাংলাদেশি যুবক ও তার ইন্দোনেশীয় স্ত্রী। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ক্লাংয়ের তামান বায়ু পারদানা এলাকার একটি দোতলা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট জানিয়েছে, বিকেল ৪টা ৩৯ মিনিটে অগ্নিকাণ্ডের জরুরি বার্তা পাওয়ার মাত্র ৮ মিনিটের মাথায় দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছিল।

স্থানীয় শ্রী আন্দালাস এবং পোর্ট ক্লাং স্টেশনের মোট ১৪ জন অভিজ্ঞ সদস্য অত্যন্ত সাহসিকতার সাথে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধারকৃতরা হলেন ২৭ বছর বয়সি এক বাংলাদেশি যুবক ও তার ৩৮ বছর বয়সি ইন্দোনেশীয় স্ত্রী।

অপারেশনস ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আহমেদ মুখলিস মুখতার জানান, আগুনের তীব্রতায় দোতলা টেরাস হাউসটির প্রায় ৭০ শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার সময় ওই দম্পতি বাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। উদ্ধারের সময় প্রচণ্ড ধোঁয়ায় ইন্দোনেশীয় নারী শ্বাসকষ্টে ভুগছিলেন, তাকে তাৎক্ষণিকভাবে কৃত্রিম অক্সিজেন দিয়ে জরুরি চিকিৎসা দেয়া হয়।

অভিযান পরিচালনায় দমকল বাহিনী আধুনিক অগ্নিনির্বাপক ইঞ্জিন ‘নাভারা’ এবং লাইট ফায়ার রেসকিউ টেন্ডার ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার পর আহমেদ মুখলিস মুখতার সাধারণ মানুষকে বাড়ির অগ্নিনিরাপত্তা নিয়ে সচেতন হওয়ার  আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন বলেন, সামান্য অসাবধানতা বড় ধরনের প্রাণহানি ঘটাতে পারে। তাই প্রত্যেকের উচিত নিয়মিত বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করা এবং নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা।