News update
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

নয়াদিল্লির হোটেলে আগুনে আহত এক বাংলাদেশির মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-06-05, 8:59am

img_20260605_085735-e154a1599764c5540bcec1719fc33fb41780628363.jpg




ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন দেশের মোট ২২ জনের প্রাণহানি ঘটল। নিহত ওই বাংলাদেশির নাম নুরুল আমিন (৪৪)।

গত বুধবার (৩ জুন) দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি বহুতল ভবনে এই ভয়াবহ আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরের তলাগুলোতে আবাসিক হোটেল ছিল। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বাকিদের মধ্যে মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন।

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আগুনে মারা যাওয়া বাংলাদেশি নাগরিক মো. নুরুল আমিনের মরদেহ যাতে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা যায়, সেই প্রক্রিয়া সহজতর করতে তারা কাজ করছে। হাইকমিশন আরও জানায়, এই অগ্নিকাণ্ডে বিশেষভাবে দুটি বাংলাদেশি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে অবস্থান করা ওই পরিবার দুটি মূলত চিকিৎসার উদ্দেশে দিল্লির কাছের একটি হাসপাতালে গিয়েছিল।

এর আগে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছিল, আগুনে আহত আটজন বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্য বাংলাদেশিদের শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যাপারে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে হাইকমিশন।