News update
  • Humanitarian Aid For Rohingyas Dwindles in Largest Refugee Camp      |     
  • We Came for Action, Not Promises: Bonn Talks Ended in Frustration     |     
  • Italy declares red heatwave alert in 15 cities     |     
  • Bangladesh Eyes $1bn Carbon Gains From 25 Crore Trees     |     
  • Weak revenue collection, rising debt threaten economic stability     |     

কুয়াকাটায় অভিযান চালিয়ে তিন পতিতাকে আটক করেছে পুলিশ

পুলিশ 2026-06-22, 11:35pm

arrest-ca18c053a56624cb6d6ad2fbf8b453b61782149749.jpg

Arrest



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় তিন পতিতাকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার রাতে স্থানীয়দের সহায়তায় এদের আটক করা হয়। আটককৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, মোসাঃ পারভীন বেগম (৩৮),  মোসা. সানজিদা আক্তার রোজি (২৬), উভয়- পিতা-মৃত মোতালেব হোসেন সরদার, সাং-উত্তর দিঘলদী, থানা ও জেলা-ভোলা, মোসা. নিপা (৪০), পিতা- মৃত তারা মিয়া আকন,সাং-বক চর,থানা-শ্রীবর্দী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার রাত ১০ টার দিকে এই তিন পতিতা কুয়াকাটা পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে অবস্থিত হোটেল ব্লু ওসান এর সামনে সন্দেহ জনক ঘোরাফেরা করছিল। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় ওই তিনজনকে আটক করে। 

মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো. শামীম হাওলাদার বলেন, অভিযোগের ভিত্তিতে এসআই (নিঃ) আবু হানিফ ফরাজী সঙ্গীয় ফোর্সসহ জরুরী ডিউটি ও  বিশেষ অভিযান পরিচালনা করে জনসাধারণের বিরক্তিকর কার্যকলাপের অভিযোগে তিন নারীকে আটক করে। আটককৃতদের ২৯০ ধারায় পেনাল কোড মূলে আদালতে প্রেরন করা হয়। - গোফরান পলাশ