
কলাপাড়ার রাজা বাহাদুর
পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় ১৫ মনের 'রাজা বাহাদুর' ষাঁড়টি এবারের কোরবানীর ঈদে বিক্রি করতে চান মালিক কামাল গাজী। দাম হাঁকা হচ্ছে ৫ লাখ টাকা।
প্রায় ৩ বছর আগে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক কামাল গাজীর খামারের শাহিওয়াল জাতের একটি গাভী একটি বাছুরের জন্ম দেয়। বয়স এক বছর পার হওয়ার পর বাছুরটিকে মাঠে নামানো হলে তার দাপট ও আচরণে অন্য সব গরু আতঙ্কিত হয়ে মাঠ ছাড়ে। এছাড়া ষাঁড়টির শরীরের গঠন, শক্তি ও রাজকীয় চলাফেরার কারণে নাম দেয়া হয় 'রাজা বাহাদুর'। প্রতিদিন ষাঁড়টিকে গম, ভুট্টা, ভূষি ও সবুজ ঘাসসহ প্রায় ৩ মণ খাবার দেওয়া হয়। নিজের সন্তানের মতো লালন পালন করায় প্রায় ৭ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৪ ফুট উচ্চতার এ ষাঁড়টির ওজন হয়েছে প্রায় ৬০০ কেজি। এবার ষাঁড়টিকে কোরবানীর হাটে তুলতে চান মালিক কামাল গাজী। রাজা বাহাদুরের দাম হাঁকছেন ৫ লাখ টাকা।
কামাল গাজী এ ষাঁড়টি কাঙ্খিত দামে বিক্রি করতে পারলে লাভবান হবেন । তার দেখাদেখি ওই এলাকার অনেকে ষাঁড় পালনে আগ্রহী হচ্ছেন।
কলাপাড়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো. মারুফ বিল্লাহ বলেন,এ ষাঁড়টি লালন-পালনে কৃষক কামাল গাজীকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। - গোফরান পলাশ