News update
  • Tropical Forest Loss Slows in 2025, Still Alarming     |     
  • Interbank Dollar rate remains stable at Tk 122.75     |     
  • Killing of two BD students in US: Suspect held without bond     |     
  • Dhaka’s air quality recorded ‘moderate’ Wednesday morning     |     
  • UK freezes assets worth over £250mn linked to BD individuals: HC     |     

ভর্তি পরীক্ষা: ঢাবির পথেই হাঁটল রাবি

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2024-05-30, 11:51pm

utyyghghgh-8463809eabb78b45a1833b7c66081bd01717091514.jpg




ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথেই হাঁটল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবার চারটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এমন সিদ্ধান্ত হয়।  

জানা যায়, আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নিতে চায় রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী,  ঢাকা, চট্টগ্রাম ও খুলনা এই চারটি কেন্দ্রে হবে ভর্তি পরীক্ষা।

এ বিষয়ে রাবির অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের একটা দাবি ছিল, ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ করা। এরই পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রামে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি কেন্দ্র বাড়ানো হতে পারে।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আটি বিভাগীয় শহরেই ভর্তি পরীক্ষা নেয়। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেয়া শুরু করে। সময় সংবাদ