News update
  • Global turmoil shadows Bonn climate talks     |     
  • Dhaka's air quality recorded ‘moderate’ Tuesday morning     |     
  • Court seeks Interpol red notices for 2 fugitives in Tonu killing     |     
  • Bangladesh wastes 3.5mn tons of food a year: State minister     |     
  • Xi, Kim pledge closer China-North Korea ties     |     

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2026-06-09, 7:10am

edu-min-1_0-bbb4ab5f176e9485b8e6fdf0673824671780967434.jpg




শিক্ষা বিভাগের বিভিন্ন সংস্থায় শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা শিক্ষা বোর্ডসহ পাঁচটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডেও (এনসিটিবি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগ দেওয়া হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি এতদিন ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে আসছিলেন।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম। তিনি এতদিন খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন একই বোর্ডের সচিবের দায়িত্বে থাকা শামীম আরা চৌধুরী।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দর্শনের অধ্যাপক আহসান পারভেজ। তিনি কুমিল্লার দেবীদ্বার সরকারি এস এ কলেজের অধ্যক্ষ ছিলেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

এ ছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফখরুল মাওলা। হিসাববিজ্ঞানের অধ্যাপক ফখরুল মাওলা চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।