News update
  • Nation Votes Tomorrow in 13th Poll, Referendum     |     
  • Key in your hands, use it wisely: Prof Yunus tells voters     |     
  • Yunus Urges Voters to Shape a ‘New Bangladesh’     |     
  • Bangladesh Polls: Campaign Ends as Voters Weigh Pledges     |     
  • Bangladesh Heads to First Gen Z-Driven Competitive Poll     |     

জনগণের ভোটে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-02-12, 11:13am

dsferwewerw-f583119296c4ae25524f7fac37f50bfc1770873225.jpg

গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল



বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার পর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, সারা দেশের খবর আমি এখনও পাইনি। তবে গতরাতে আমরা যা পেয়েছি সেটা কাম্য নয়। দৃঢ়ভাবে বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত কঠোরভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছেন। যা বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে দেখেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করে ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাত্র তো ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন আমি কি করে, কিভাবে এখন সারা দেশের সার্বিক পরিস্থিতি বলব। 

তারেক রহমান বলেন, আগেও বলেছি আমার বিজয়ী হলে সবচেয়ে বেশি হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথাযথ উন্নয়ন। সমগ্র দেশের সাধারণ মানুষ নিরাপদ বোধ করবে। বেশি প্রায়োরিটি, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে এগোতে পারব না।

নারীদের মূল্যায়ন প্রশ্নে তিনি বলেন, আমরা নারীদের মূল্যায়ন করার কথা শুরুতে থেকে বলেছি, আমরা সরকার গঠনে সক্ষম হলে নারীদের মূল্যায়নের বিষয়ে প্রথমদিন থেকেই কাজ শুরু করব।

এর আগে, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। সেই সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।