News update
  • 5 BNP, Jamaat men held in Kushtia for seeing drug dealer’s release     |     
  • Japan views Bangladesh as key dev partner: Jamaat Ameer     |     
  • Credit cards emerge as a financial lifeline for middle-class     |     
  • Call for a radical shift to solar, LNG to overcome energy crisis     |     
  • Measles Death Toll in Children Surpasses 350     |     

ভোট দিলেন মির্জা ফখরুল

নির্বাচন 2026-02-12, 8:55am

gdgdfgdf-bee0d97e16d2875d38f624eb9163c35d1770864907.jpg




বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়া শেষে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা সকলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। এ নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে।

মির্জা ফখরুলের নিজের এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতাভুক্ত হয়েছে শহরের তিনটি মহল্লা। সেখানে মোট ভোটার ৩ হাজার ৩৬৮ জন।

ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারদের জন্য মোট ১০টি বুথ থাকছে।