News update
  • Rajshaji rally wants reparation from India for river diversion     |     
  • Scientists find climate change is reducing oxygen in rivers     |     
  • Bhasani's Farakka Long March still relevant to protect Ganges flow: IFC     |     
  • Integrated Ganges Management Will Save River, Benefit People     |     
  • Net FDI in Bangladesh jumps 39.36% to $1.77 billion in 2025     |     

জয়পুরহাটে দুদিনব্যাপী শিবরাত্রি উৎসব শুরু

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2023-02-18, 1:46pm

image-79424-1676700002-d3fe162f533532893043cac80deadd291676706405.jpg




হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ মহাতীর্থস্থান বেলআমলায় অবস্থিত ঐতিহাসিক বারশিবালয় মন্দিরে শনিবার থেকে শুরু হয়েছে দু’দিন ব্যাপী শিবরাত্রি উৎসব ।

 জয়পুরহাট জেলা শহর থেকে ৩ কিলোমিটার উত্তরদিকে অবস্থিত বেলআমলা বারশিবালয় মন্দির। যার আধা কিলোমিটারের মধ্যে রয়েছে একশিব মন্দির ও পাঁচশিব মন্দির নামে আরো দুটি মন্দির। ফাল্গুনের চতুর্দশীতে শিবরাত্রি উপলক্ষে প্রায় সাড়ে তিন শত বছরের পুরনো ঐতিহ্য হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও ৪ প্রহরব্যাপী পূজার পাশাপাশি মেলার আয়োজন করা হয়েছে দু’দিন ব্যাপী । আগত ভক্তদের এখানে থাকা- খাওয়ার ব্যবস্থা রয়েছে। মনের নানা বাসনা পূরণের আশায় পূন্নার্থীরা বারশিবালয়ের উত্তর পাশ ঘেঁসে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর জলে বারুনী¯œান শেষে পূজা অর্চনা শুরু করেন। মেলায় রয়েছে বিভিন্ন রকমের চামুচ, খন্তা, বেরী, দা, বটি, হাসুয়া, পান কাটি, পূজার ঘরের সাজ, বাঁশ-বেতের তৈরি জিনিস পত্র । এ ছাড়াও কাঠের ও লোহার তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র পাওয়া যায়। শিশুদের খেলনা, শাঁখা-সিঁদুরসহ,  মিষ্টি-মিষ্টান্নও পাওয়া যায় এখানে। শিবরাত্রি উৎসব সনাতন হিন্দু পরিবার, বিশেষ করে মাড়োয়ারি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব । শনিবার ত্রয়োদশী সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে শুরু হবে চতুর্দশী রোববার জয় মা কালীর অমাবশ্যা পূজার মধ্য দিয়ে পুন্নার্থীদের মিলন মেলা শেষ হবে। সুষ্ঠুভাবে শিবরাত্রি উদযাপনে পর্যাপ্ত সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়েছে। বারটি শিবমন্দির একসঙ্গে থাকায় এর নাম হয় বারশিবালয়। কত বছর আগে এটি নির্মিত তা সঠিকভাবে জানা না গেলেও  প্রায় সাড়ে তিন শত বছর আগের তৈরি বলে মনে করেন বারশিবালয় মন্দির কমিটির সদস্যরা। হিন্দু সম্প্রদায়ের মহাতীর্থস্থান বারশিবালয় মন্দিরে শিবরাত্রি উৎসব ও মেলায় সকল ধর্মের লোকজন অংশগ্রহণ করে থাকেন বলে জানান, বারশিবালয় মন্দির কমিটির সভাপতি তারা চাঁদ বাজলা । তথ্য সূত্র বাসস।