News update
  • NCP Urges PM to Implement Verdict Against Sheikh Hasina     |     
  • SC Stay Clears Way for Public University Admission Tests     |     
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     

কলাপাড়ায় স্বল্প আয়ের মানুষের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

খাদ্য 2026-11-23, 5:47pm

an-initiative-to-sell-food-products-at-affordable-prices-to-low-income-individuals-in-kalapar-9993abdaae4cc09f3b9f7b339f0c0e051795434474.jpg

An initiative to sell food products at affordable prices to low-income individuals in Kalapara



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ‘সিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি’। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া পৌরশহরের হোটেল রুসাইবা সংলগ্ন মাঠে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম দিনে পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২৫০ জন নিবন্ধিত কার্ডধারীর মাঝে এসব পণ্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র যুববিষয়ক সম্পাদক, শিথিল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসনাত রিমন সিকদার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব আরিফ সিকদার, সদস্য মো. রাসেল মোল্লা, শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল বিশ্বাস, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. ফকরুল প্রমূখ। 

পন্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথি মো. আবু হাসনাত রিমন সিকদার জানান, গত কয়েক মাস ধরে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৌরসভার তিনটি ওয়ার্ডে ২৫০ জনকে এ সুবিধা দেওয়া হলো এবং পর্যায়ক্রমে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সব বাসিন্দার কাছেই এ সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী ১০০ টাকার বিনিময়ে নিজ নামে একটি কার্ড পনসংগ্রহ করে নিবন্ধন করলে একজন গ্রাহক টানা দুই বছর এ সুবিধা পাবেন। প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকার প্যাকেজে কার্ডধারীরা মোট ১৩ ধরনের নিত্যপণ্য কিনতে পারবেন।

পণ্যসামগ্রী গুলো হলো ২৫ কেজি চাল, ১ কেজি গরুর মাংস, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল, ২০০ মি.লি. সরিষার তেল, ১ কেজি মোটা লবণ, ১২৫ গ্রাম সাবান, ২০০ মি.লি. শ্যাম্পু, ৫০০ গ্রাম লিকুইড ভিম, ১০০ গ্রাম টুথপেস্ট, ১ বক্স মশার কয়েল ও একটি বাটি।

উদ্যোক্তাদের দাবি, একই পরিমাণ পণ্য খোলাবাজার থেকে কিনতে গেলে গ্রাহকদের অন্তত ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা বেশি খরচ হতো।

পণ্য সংগ্রহে আসা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, "বাজার থেকে এক বস্তা চাল কিনতেই ১২ থেকে ১৩শ টাকা লাগে, আর সচরাচর গরুর মাংস কেনা হয়ে ওঠে না। আজ কম দামে এসব কিনতে পেরেছি। তবে প্রসাধনী সামগ্রীর বদলে খাবারের আইটেম আরও বাড়ালে আমাদের মতো সাধারণ মানুষের জন্য বেশি সুবিধা হতো।'

শিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ সিকদার বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের বাজার খরচে কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। গ্রাহকদের ভালো সাড়া পেলে এ কার্যক্রম দীর্ঘমেয়াদে অব্যাহত থাকবে।" - গোফরান পলাশ