News update
  • Dhaka Tops Global Pollution List with Hazardous Air     |     
  • Country Observes Martyred Army Day Today     |     
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     
  • BNP believes in multiparty democracy, not revenge: Moyeen Khan     |     
  • Bangladesh reaffirms commitment to revitalise SAARC process     |     

দায়িত্ব থেকে সরানো হলো তিন সচিবকে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-02-23, 9:09pm

paasportt-32df96358fb44904342da9a5f65786221771859384.jpg




বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ মোট তিন সচিবকে তাদের বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত হওয়া তিন সচিব হলেন– প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না (যিনি সদ্য সাবেক প্রধান উপদেষ্টার কার্যালয়েও কর্মরত ছিলেন), শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন।