News update
  • Returned from India as an instant protest: Adviser Zahed     |     
  • ECNEC clears five development projects worth Tk 7,003 crore     |     
  • As world awaits Iran-US accord details, UN wants Hormuz aid corridor     |     
  • World Cup Preparation Scores a Goal against the Environment     |     
  • Rules on online export to global marketplaces eased     |     

ভূমিকম্পে নিহত বেড়ে ৫, আহত শতাধিক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-11-21, 2:57pm

tyertrwe-eb4e6df45ef302575755fbe8f8819e531763715477.jpg




রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া, শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জে দেয়ার ধসে এক নবজাতক ও নরসিংসীতে ওমর নামে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া, রাজধানীর কসাইতলীতে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারি নিহত হন। তারা হলেন, সবুজ (৩০), মেডিকেল শিক্ষার্থী রাফিউল (২০) ও অজ্ঞাত একজন।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় এক আনঅফিশিয়াল ব্রিফিংয়ে জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ১০ জন আহত, তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ৭২, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩, নরসিংদী জেলা হাসপাতাল আহত ৪৫ ও ১০০ বেড হাসপাতালে ১০ আহত চিকিৎসা নিতে এসেছেন।

এদের মধ্যে, বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। তবে অবস্থা গুরুতর হওয়ার বেশ কয়েকজনকে ভর্তি ও অন্যান্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।