News update
  • EC Plans First-Phase Elections in 1,050 Union Parishads     |     
  • Rohingya crisis now a security concern for Bangladesh: Shama     |     
  • Hasina Is a Convict, Legal Steps Underway to Bring Her Back     |     
  • Nearly 300 families perish in road crashes in 6 years 10 months: RSF     |     
  • Earth Gets a Tiny New Mini-Moon Until December     |     

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু সোমবার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-11-08, 6:52pm

jaatiiyy_snsd-159e1071a9d278c87fd5ebbcc190d9781794142374.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে শুরু হবে। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে অধিবেশনটি।

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আহ্বান করা এই অধিবেশন সংক্ষিপ্ত হতে যাচ্ছে। ৯ নভেম্বর শুরু হওয়া অধিবেশনটি চলবে চলতি বছরের ১৮ নভেম্বর পর্যন্ত। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপন ও সেগুলোর ওপর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।