News update
  • Italy dismisses replacing Iran at the World Cup, as Trump official says     |     
  • Pentagon dismisses reports on six-month Hormuz closure, slams media     |     
  • Iran activates air defences as Israel signals readiness to resume war     |     
  • Cabinet approves draft bill scrapping duty-free vehicle facility for MPs     |     
  • Dhaka for fair global financial architecture, sustainable LDC graduation     |     

দুঃস্বপ্নের সেশন বাংলাদেশের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-23, 1:31pm




আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ।
ঢাকা টেস্টের প্রথম সেশনটি দুঃস্বপ্নের মত কাটলো বাংলাদেশের। ২৪ রানে ৫ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে টাইগাররা। ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহিম ও লিটন দাসের প্রতিরোধে ২৩ ওভারে ৫ উইকেটে ৬৬ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টাইগাররা। 
দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল রানের খাতা খুলতে পারেননি। এরপর নাজমুল হোসেন শান্ত ৮, অধিনায়ক মোমিনুল হক ৯ ও সাকিব আল হাসান শুন্য রানে ফিরেন। 
ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৪২ রান যোগ করেছেন মুশফিক ও লিটন। মুশফিক ২২ ও লিটন ২৬ রানে অপরাজিত আছেন। 
শ্রীলংকার দুই পেসার কাসুন রাজিথা ৩টি ও আসিথা ফার্নান্দো ২টি উইকেট নিয়েছেন। তথ্য সূত্র বাসস।