News update
  • ECNEC Approves 8 Projects Worth Tk 2,266 Crore     |     
  • No Plan to Drop Bangla, History from Honours: Milon     |     
  • Global turmoil shadows Bonn climate talks     |     
  • Dhaka's air quality recorded ‘moderate’ Tuesday morning     |     
  • Court seeks Interpol red notices for 2 fugitives in Tonu killing     |     

বিপিএলের টেকনিক্যাল কমিটিতে সাইমন টাফেল

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-12-08, 5:57pm

retertertert4-42a9c41939796d269f142098345acf2d1765195063.jpg




আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এবার বিপিএলের টেকনিক্যাল কমিটিতে জায়গা পেয়েছেন আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টাফেল।

এ ছাড়াও বিপিএলের টেকনিক্যাল কমিটিতে রয়েছেন এস এম রকিবুল হাসান, হাবিবুল বাশার সুমন ও অভি আনোয়ার। মূলত, টেকনিক্যাল কমিটির দায়িত্ব নিতেই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ছেড়েছেন হাবিবুল বাশার।

এদিকে ধারাভাষ্য প্যানেলেও থাকছে বড় চমক। পাকিস্তান থেকে আসছেন রমিজ রাজা ও ওয়াকার ইউনুস। থাকছেন মাইকেল গফ, ড্যানি মরিসনও। পাশাপাশি দলগুলোর কোচিং প্যানেলও চূড়ান্ত। 

চট্টগ্রাম দলের প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এ ছাড়া দলটির কোচিং প্যানেলে আরও রয়েছেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো। 

রংপুর কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস ও স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।

রাজশাহী দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন হান্নান সরকার। ঢাকা ক্যাপিটালসের কোচ টবি রাদারফোর্ড। অন্যদিকে সিলেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম। নোয়াখালীর দায়িত্বে খালেদ মাহমুদ সুজন।