
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে টস করতে নামার কথা ছিল লিটন কুমার দাসের। তবে টস করতে আসেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। এবার পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই উইকেট রক্ষক ব্যাটার।
শনিবার (১৬ অক্টোবর) এক ভিডিও বার্তায় লিটনের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, লিটন কুমার দাস গতকাল একটা কমপ্লেইন করার কারণে, রাইট হিপ জয়েন্টে, আমরা তার একটা এমআরআই করাই। সেখানে রিপোর্টে এসেছে তার একটু সমস্যা আছে রাইট হিপ জয়েন্টে। এরপরেও চেষ্টা করেছে আজকে ফিটনেস টেস্টে (খেলতে) পারা যায় কিনা। তবে সে অ্যাভেইলঅ্যাবল নয়। আমরা যে বেঞ্চমার্ক চেয়েছি সেটা সে হিট করতে পারেনি। ফলে এই সিরিজে সে অ্যাভেইলঅ্যাবল নয়।
ইতোমধ্যে লিটনের বদলি হিসেবে পারভেজ হোসেন ইমনকে দলে ডেকেছে বিসিবি। দ্বিতীয় ম্যাচের একাদশে দেখা যেতে পারে এই বাহাতি ব্যাটারকে।
এদিকে জিম্বাবুয়ে ম্যাচে খেলা হচ্ছে না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজেরও। সেখানেও ব্যাখ্যা দিয়েছেন ফিজিও। তিনি জানান, মেহেদী হাসান মিরাজ ৩ দিন ধরে জ্বরে ভুগছেন। তিনি আজকের ম্যাচের জন্য অ্যাভেইলঅ্যাবল নন।