News update
  • Bangladesh Receives Over $35.5bn in Remittances in FY26     |     
  • Over 400 garment factories shut down in three years: Muktadir     |     
  • Very Strong El Niño Could Fuel Floods, Droughts Into 2027: WMO     |     
  • Increased hilsa arrival brings down its prices in Chandpur     |     
  • Nepal Glacier Collapse Offers Climate Warning for Bangladesh     |     

বিপিএল না হলেও বড় টুর্নামেন্টের ঘোষণা তামিমের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-09-03, 7:00pm

taamim_ikbaal_chbi-7175104442c43bfc3abe9056e36b56e91788440436.jpg




বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না এটা এখন নিশ্চিত। দেশের একমাত্র এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মাঠে না গড়ালে বড় সমস্যায় পড়বেন ঘরোয়া ক্রিকেটাররা। যাদের আয়ের বড় একটা অংশ আসে বিপিএল থেকে। বিসিবি অবশ্য সেই ক্ষতি পুষিয়ে দিতে ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলোকে ঢেলে সাজানোর কাজ করছে। সেগুলো নিয়ে খুব দ্রুতই বড় ঘোষণা আসছে বলে জানালেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম। সেখানেই জানান, চলতি মাসের মধ্যেই বড় কিছুর ঘোষণা আসছে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এখন মাত্র একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়। শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে গত দুই বছর ‘এনসিএল টি-টোয়েন্টি’ আয়োজন করে আসছে বিসিবি। জানা গেছে, সেটাকেই ভিন্ন মাত্রা দিতে চান তামিম। আগে টুর্নামেন্টটি ন্যাশনাল ক্রিকেট লিগের মতো করে হলেও এবার এই টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি আনতে যাচ্ছেন বিসিবি সভাপতি।

নতুন এই টুর্নামেন্ট ঘোষণার সময় জানিয়ে তামিম বলেন, ‘একটু অপেক্ষা করেন, আপনারা খুশি হবেন। আমরা যেভাবে প্ল্যান করছি আর যেভাবে নতুন করে যে, টুর্নামেন্টটার (আয়োজন করার) কথা বলছি, আমি আশা করি এটা দারুণ হবে। আপনার যখন কাভার করতে যাবেন খুশি হয়ে যাবেন। আমাকে একটু সময় দেন। আমি আশা করছি যে, ২৫-২৬ তারিখের দিকেই আমরা কোনো কিছু একটা বড় করে করে এই টুর্নামেন্টের ঘোষণা করব।’

নতুন টুর্নামেন্টের কাজ প্রায় শেষ বলে জানালেন তামিম। তিনি বলেন, ‘আমি ওদিন বলেছি যে আমার ৬০% কাজ সম্পন্ন, এখন আমার ৮৫% কাজ সম্পন্ন। এখন শুধু কিছু নিয়ম-কানুন কেমনে কী হবে, না হবে–এগুলা নিয়ে আমরা কাজ করছি। আশা করি এটা থেকে সবাই উপকৃত হবে। এই টুর্নামেন্টটা এটা বাংলাদেশ ক্রিকেটে, ডোমেস্টিক ক্রিকেটে ফ্লেভার আনার মতো... ইন্টারন্যাশনালি ক্রিকেটারদের ইন্টারেস্ট নিয়ে আসার মতো কাজ করবে। জানি না কতটুকু সফল হবো, সেটা সময়ই বলে দেবে। তবে আমি আশা করি এটা দারুণ হবে।’